স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি এ দিন রাজশাহী সেনানিবাসে বেলা পৌনে ১২টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানা যায়।
তথ্য বিবরণীতে জানানো হয়, রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে রাজশাহী আসবেন এবং হেলিকপ্টারে করেই ঢাকায় ফিরে যাবেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এ দিন রাজশাহী আসবেন। তবে রাষ্ট্রপতি ঢাকায় ফিরে গেলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনদিনের সরকারী সফরে রাজশাহীতেই থাকবেন। তবে রাষ্ট্রপতিকে বিদায় দিয়ে প্রতিমন্ত্রী এ দিন বিকেলে রাজশাহী থেকে তার নির্বাচনী এলাকা বাঘা যাবেন।
এরপর শনিবার রাজশাহী বড় মাদ্রাসা মাঠে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে যোগদান করবেন। পরে বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
