Skip to content

শনিবার মিজু আহমেদ স্মরণসভা

বিনোদন ডেস্ক ॥
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ও শক্তিমান অভিনেতা মিজু আহমেদ না ফেরার দেশে চলে গেছেন গত ২৭ মার্চ, সোমবার। বর্ষিয়ান এ অভিনেতাকে স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পী সমিতি।

বর্তমান কমিটির সহ-সভাপতি ওমর সানি জানান, ১ এপ্রিল (শনিবার) বাদ আসর এফডিসিতে মিজু আহমেদের আতœার শান্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে শিল্পী সমিতি। মিজু আহমেদের পরিবারের সদস্যসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যার ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে বিমানবন্দর রেলস্টেশনে তার হার্ট অ্যাকাট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫