Skip to content

এবার শ্রেয়া ঘোষালের কনসার্টে আমব্রিন

বিােনদন ডেস্ক ॥
দেশে ও দেশের বাইরে একের পর এক ইভেন্টের উপস্থাপনা করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মডেল-অভিনেত্রী আমব্রিন। বিশেষত বাংলাদেশে ভারতীয় সংগীত তারকাদের বিভিন্ন কনসার্টের হোস্ট হয়ে ব্যাপক আলোচিত হয়েছেন আমব্রিন। এরই ধারাবাহিকতায় এবার তিনি সঞ্চালনা করবেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে। বৃহস্পতিবার সকালে মানবজমিনের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন আমব্রিন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ভারতীয় নারী শিল্পীদের মধ্যে লতা মঙ্গেশকরের পর শ্রেয়ার বড় ভক্ত। তার গান আমি সবসময়ই শুনি। সে মানুষটার কনসার্টের উপস্থাপনাই করতে যাচ্ছি এবার। বলতে পারেন আমার স্বপ্ন। আর সেটা পূরণ হতে চললো। আশা করছি ভালো একটা অভিজ্ঞতা হবে। উল্লেখ্য, গেল দুই বছরে বিশাল শেখর, অরিজিৎ সিং ও আতিফ আসলামের মতো বড় শিল্পীরা ঢাকায় বিভিন্ন কনসার্টে অংশ নেন। আর সেসব অনুষ্ঠানের উপস্থাপনা করেন আমব্রিন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শ্রেয়া ঘোষালের কনসার্টটি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের আয়োজক এটিএন ইভেন্ট। দেশীয় টিভি চ্যানেলে গত কয়েক বছর ধরে উপস্থাপনা করলেও মূলত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর সঞ্চালনা করে বেশ আলোচনায় আসেন আমব্রিন। বিপিএল-এর সর্বশেষ আসরটিও তিনিই উপস্থাপনা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫