Skip to content

গ্রামীন ইন্টানেট ভোগান্তি তুঙ্গে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষ মোবাইল কম্পানী হিসেবে দাবীদার গ্রামীণ ফোন।তারা কয়েক বছর থেকে ইন্টানেট সেবা দিয়ে আসলেও গ্রাহকদের কাঙ্থিত সেবা দিতে পারেনি বলে অভিযোগ তুলেছেন গ্রাহকরা।সারা দেশ থেকে গ্রামীণ  ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের পাঠানো তথ্য নিয়ে বেঙ্গলিনিউজ টোয়েন্টিফোর.কম এর বিশেষ রির্পোট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্র রাজিব আহমেদ গেল দুই বছর থেকে গ্রামীণ ইন্টারনেট ব্যবহার করছেন।তার দাবী গ্রামীণ ফোন খুব বেশি সেবা দিতে না পারলেও মাঝারি মানের সেবা দিয়ে আসছে।তিনি বলেনে, গত এক মাস থেকে গ্রামীণ ইন্টারনেট এত নিম্নমানের সেবা দিচ্ছে যা আমার বলার ভাষা নেই।যদিও কষ্ট করে একবার কানেক্ট করা গেছে তো কোন সাইট ওপেন করা যায় না।

এদিকে রবিবার সকালে সিলেট থেকে আশরাফুল ইসলাম নামে এক স্কুল শিক আমাদের কাছে একটি মেইল করেছেন। তিনি জানিয়েছেন, তার স্মার্ট মোবাইল ফোনে অনেক দিন থেকে রবি ইন্টানেট ব্যবহার করেন। গেল এক মাস থেকে তিনি গ্রামীণ ইন্টানেট ব্যবহার করছেন।

তার অভিযোগ সারাদিন নেট স্পিট এত স্লো থাকে যে, ফেইসবুক সহ বিভিন্ন সাইটে প্রবেশ করা যায় না।

খুলনা থেকে ডা.নিপা আক্তার নামে একজন জানিয়েছেন, গ্রামীন ফোন সরকারের কাছ থেকে নাম মাত্র মূল্যে ব্যন্ডউইথ কিনলেও গ্রাহকদের কাছে তা বিক্রি করছে আকাশ চুম্বি দামে।অথচ তারা কাঙ্খিত সেবা দিতে দিচ্ছেনা।

গাজীপুর থেকে ইসমাঈল হোসেন জুয়েল নামের এক কলেজ ছাত্র বলেন, বিজ্ঞাপন দেখে চার মাস আগে গ্রামীণ  ফোন ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হই।প্রথমে কিছুটা গতি থাকলেও বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক।সে তার নিকটস্থ কাষ্টমার কেয়ারে গিয়ে তিনি অভিযোগ করলে, কাষ্টমার ম্যানেজার তাকে অপমানিত করেন।

রাজধানী ধানমন্ডির ৩২ নাম্বাররে বাসিন্দা সুইটি আক্তার বলেন, তিনি আউটসোসিং এর কাজ করেন ঈদের আগে টিভি বিজ্ঞাপন দেখে গ্রামীণ মোডেম নেন। বর্তমানে গ্রামীন ইন্টনেটের এর গতি কম থাকায় তিনি তার বিদেশী বায়ার কে ঠিক সময়ে কাজ বুঝিয়ে দিতে পারেন নাই।

গুলশান-২ থেকে ডা. নাদিয়া জামান জানান, গত ১৫ দিন থেকে গ্রামীণ ইন্টানেটের গতি কম থাকায় তার প্রবাসী স্বামীর সাথে ঠিক মত স্কাইপ-এ কথা বলতে পাড়ছেন না। এজন্য তাদের সংসারে শুরু হয়েছে অশান্তি।

এ বিষয়ে আইটি বিষেজ্ঞ প্রকৌশলী তানিয়া জামান বলেন, গ্রামীণ ইন্টানেট গ্রাহকরা যে পরিমান ভোগান্তির শিকার হচ্ছেন।কোন গ্রাহক যদি গ্রামীণ ইন্টানেটের উপর প্রতারনা মামলা করে তাহলে মামলা হবে।

গ্রামীণ ইন্টানেট গ্রাহকদের ভোগান্তির বিষয় নিয়ে গ্রামীণ ইন্টানেটের একাধিক কর্মকতার সাথে যোগাযোগ করা হলে তারা গ্রাহকদের বিষয়ে বলেন, গ্রাহকরা যদি এত ভোগান্তির শিকার হন তাহলে তারা অন্য কোন সংযোক ব্যবহার করুক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫