Skip to content

শিশুদের শিক্ষা সুবিধা নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের আধুনিক শিক্ষিত জাতি গঠনে শিশুদের জন্য সরকারের দেয়া শিক্ষা সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের উপদেষ্টা পরিষদের ৪র্থ সভায় সভাপতিত্বকালে তিনি এই আহ্বান জানান। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করে তার প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর এই বক্তব্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বছরের প্রথম দিনই সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেশি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগ গ্রহণ করে অভিভাবকদের এই সংক্রান্ত খরচ লাঘব করেছে।

বৈঠকে বলা হয়, সরকার ২০১৫-২০১৬ শিক্ষা বছরে ১ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার ৭৭৭ জন শিক্ষার্থীর মাঝে মোট ২৪৬৬ কোটি ৪৬ লাখ টাকা বিতরণ করেছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পন মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫