বাংলাভূমি ডেস্ক ॥
সিরিয়ার শরণার্থী শিবিরে দুটি গাড়ি বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়। সোমবার সিরিয়া জর্ডান সীমান্তের নিকটবর্তী রোকবেন শিবিরে এ হামলা চালানো হয় বলে রয়টাসের্র খবরে জানা যায় ।
সিরিয়ার আল-ওয়াতান সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, শিবিরের রেস্টুরেন্ট ও মার্কেট লক্ষ্য করে দুটি গাড়ি বোমা হামলা চালানো হয়। এতে ৬ জন নিহত হয়। এছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট গোয়েন্দা সংস্থা জানায়, হামলার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছে জঙ্গিরা। প্রেস টিভি
