বাংলাভূমি ডেস্ক ॥
কঙ্গোতে গত দুই মাসে সরকারি বাহিনী ও জঙ্গিদের মধ্যে যুদ্ধে ৫’শ এর বেশি লোক নিহত হয়েছে। দেশটির কাসাই প্রদেশে এ ঘটনা ঘটে। গত সোমবার দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল লিয়ন রিচার্ড কাসোঙ্গা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, মার্চের শেষ দিকে কাসাইয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অপারেশন শেষ হয়। অপারেশনে ৩৯০ জন মিলিশিয়া ও ১২৪ জন সরকারি সেনা নিহত হয়।
তিনি বলেন,আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দক্ষতার সঙ্গে অপারেশনগুলো পরিচালনা করি। গত আগস্টে সেনাবাহিনীর হাতে মিলিশিয়া প্রধান জেন পিয়ের প্যানডি নিহত হয়।
কঙ্গোতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। সে সময় বলা হয়,শুধু মার্চের প্রথম সপ্তাহে প্রায় ১ লাখ লোক বাস্তুচ্যূত হয়। প্রেস টিভি
