Skip to content

কানের লাল গালিচায় অভিষেকের অপেক্ষায় দীপিকা

বিনোদন ডেস্ক ॥

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের কান শহরে ইতোমধ্যেই বসেছে তারার মেলা। আর এই তারার মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করার সুযোগ পেলেন বলিউড ডিভা দিপীকা পাড়ুকোন।

এবারের কান উৎসবে প্রসাধনী সামগ্রির ব্র্যান্ড ল’রিয়েল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কান উৎসবে যোগ দিবেন দীপিকা। এর আগেও বলিউড থেকে ঐশ্বরিয়া, সোনম ও প্রিয়াংকার মতো তারকারা অংশ নিলেও দীপিকার জন্য এটাই প্রথম।

প্রথমবারের মতো কানের লাল গালিচায় অভিষেকের মুহুর্ত স্মরণীয় করে রাখতে বুধবারেই কানে পৌঁছেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা। জোহানা অরটিজ ও শার্লট অলিম্পিয়ার ডিজাইন করা পোশাক দিয়ে সেরেছেন ড্রেস রিহার্সেলও।

এ ব্যাপারে বেশ উচ্ছ্বসিত দীপিকা টুইটারে বলেন, ‘উত্তেজনা থামছেই না। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেয়াটা অবশ্যই গৌরবের।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫