আন্তর্জাতিক ডেস্ক ॥
১২ শতক থেকে চিঠি আদান প্রদানের ক্ষেত্রে কবুতরকে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই প্রয়োজন নেই বললেই চলে। তবে, কবুতরের এই পরিবহন সক্ষমতাকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে চোরাকারবারিরা। কুয়েতে প্রায় ২০০টি মাদক পিল সহ একটি কবুতর ধরা পড়ার পর এই তথ্যটি ফাঁস হয়েছে।
আল-আরাবিয়ার এক প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কুয়েত কতৃপক্ষের কাছে ধরা পড়া চোরাকারবারীতে ব্যবহৃত কবুতরটির পিঠে ছোট্ট একটি ব্যাগ বহন করছিলো। ব্যাগটি পরীক্ষা করার পর কতৃপক্ষ অবাক হয়ে দেখলো এর মধ্যে প্রায় ২০০ নিষিদ্ধ মাদক পিল রয়েছে।
জানা গেছে, কবুতরটি ইরাক থেকে যাত্রা শুরু করেছে এবং কুয়েতে এসে কতৃপক্ষের কাছে ধরা পড়ে। মূলত বিমান চলাচলের পথ সুরক্ষাকারী একটি বাহিনীর হাতে কবুতরটি ধরা পড়ে। ডেইলি মেইল
