আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফর ইতিমধ্যেই ‘ঐতিহাসিক’ তকমা পেয়েছে। তবে কেবল মাত্র প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েল সফর করার জন্যই যে কেবল এই সফর ঐতিহাসিক তা নয়। সফরের গোড়া থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদী ও ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারস্পরিক উষ্ণ আন্তরিকতার প্রকাশই আর পাঁচটা কূটনৈতিক বিদেশ সফরের থেকে অন্য পর্যায়ে নিয়ে গেছে এই সফরকে। আর এই সবকিছুতেই একটা ভিন্ন মাত্রা যোগ করেছে মোদীর জন্মযোগ। অনেকেই বলছেন ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কে নরেন্দ্র দামোদর দাস মোদী যুক্ত রয়েছেন তাঁর জন্ম মুহূর্ত থেকেই। কিন্তু কেন?
সালটা ১৯৫০ এর ১৭ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক মঞ্চে ভারত সেদিনই প্রথম স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে মেনে নিল ইজরায়েলকে। ভারতের এই মান্যতা সূচীত হল মহারাষ্ট্রের বোম্বাই শহরে (বর্তমানে, মুম্বাই) ইজরায়েলের দূতাবাস চালু করতে দেওয়ার অনুমতির মধ্যে দিয়ে। ঘটনাচক্রে, সেই দিনই গুজরাটের ভাডনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দামোদরদাস মোদী। আর ইতিহাসের এই সমাপতন দেখেই অনেকে বলছেন ভারত-ইজরায়েল পারস্পরিক সম্পর্কে আসলে জন্ম মুহূর্ত থেকেই যুক্ত মোদী।
ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কে জন্ম থেকেই জড়িয়ে মোদী
আপডেট :July 7, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
