স্টাফ রিপোর্টার ॥
ফের পুলিশি বাধা উপেক্ষা করে অবশেষে ইমিগ্রেশন ক্রস করলেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা। লন্ডন যেতে আর কোনো বাধা নেই তার।
আজ বুধবার ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দিলেও আদালতের নির্দেশ দেখার পর তাকে যেতে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইলিয়াস আলীর স্ত্রীর বরাত দিয়ে বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, গত রোববার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা লুনা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন যেতে চাইল সেদিনও ইমিগ্রেশন পুলিশের বাধায় যেতে পারেনি।
আজ সকাল ১০ টার ফ্লাইটে লন্ডন যেতে চেয়েছিলেন তাহসিনা রুশদির লুনা। কিন্তু তাকে আবারো বিদেশে যেতে বাধা দিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের নির্দেশ দেখে দুইঘন্টা ইমিগ্রেশনে অপেক্ষার পর অবশেষে লন্ডন যাওয়ার অনুমতি পেলেন ইলিয়াস পতœী লুনা।
প্রসঙ্গত, ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের বিস্টলে ইউনির্ভাসিটি অব ওয়েস্ট ইংল্যান্ডে এলএলবিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেখানে তার আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল তাহসিনা রুশদির। গত রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি।
ছোট ছেলে লাবিব সারার যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনির্ভাসিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। ইলিয়াস আলী নিখোঁজের সময় ক্লাস থ্রিতে পড়ুয়া একমাত্র মেয়েটি এখন অষ্টম শ্রেণির ছাত্রী।
