Skip to content

সেপ্টেম্বরে পর্তুগাল আ.লীগের সম্মেলন

বাংলাভূমি ডেস্ক ॥

পর্তুগাল আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন আগামী সেপ্টম্বরে অনুষ্ঠিত হবে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেশ কিছুদিন আগে এ ব্যাপারে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। দীর্ঘ সময় গেলেও তারা সম্মেলনের আয়োজন করেননি।

অভিযোগ করে তিনি বলেন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অসাংগঠনিক কার্যক্রমের কারণে দলের বেশ কয়েকজন নেতাকর্মী পদত্যাগ করেছেন। পর্তুগালের পাসপোর্টধারী লন্ডনপ্রবাসী কোনো এক বিশেষ ব্যক্তির কারণে তারা সম্মেলনের তারিখ নির্ধারণ করছেন না।

গত ৫ মে পর্তুগাল আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ ব্যাপারে বর্তমানে কমিটির সভাপতি জহিরুল আলম জসিম মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, সময় মত পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এমএ গনির দেওয়া চিঠি সম্পর্কে তিনি বলেন, সম্মেলনের ব্যাপারে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ থেকে আমরা কোনো চিঠি পাইনি।

এ ব্যাপারে পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র নেতা আবুল বাশার বাদশা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে সেখানে পর্তুগাল আওয়ামী লীগ গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি হয়ে আছে। পর্তুগাল আওয়ামী লীগের নেতা নির্বাচন করবেন দলের সাধারণ নেতা নেতাকর্মীরা, কোনো বিশেষ ব্যক্তি নয়

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫