Skip to content

সপরিবারে গলফ কোর্সে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ॥

ডোনাল্ড ট্রাম্পের খেলাধুলার প্রতি টান অনেক আগের। সময় পেলেই মেতে ওঠেন গলফে। আর গলফকে বড্ড ভালোবাসেন ট্রাম্প। এজন্যই তো ২০০৯ সালে একটি গলফ ক্লাব কিনেছিলেন তিনি।

ট্রাম্প তখন ছিলেন পুরোদস্তুর ব্যবসায়ী। তখনই থেকে নিজের গলফ ক্লাবে চলে যেতেন তিনি। চলতি মহিলা যুক্তরাষ্ট্র ওপেন অনুষ্ঠিত হচ্ছে ট্রাম্পের গলফ কোর্সে। সময় পেয়ে আবারও ছুটে গেলেন সেখানে। সপরিবারে।

স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ইভাংকা ট্রাম্পসহ পরিবারের আরও কয়েকজন সদস্য নিয়ে উপস্থিত হন নিজের গলফ ক্লাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসার আগে কুকুর দিয়ে এলাকাটি ভালোভাবে পরীক্ষা করে নিয়েছে বম্ব স্কোয়াড। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই গলফ কোর্সে প্রবেশ করেন ট্রাম্প।

মহিলা গলফারদের খেলা দেখে মুগ্ধ ট্রাম্প। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মহিলা যুক্তরাষ্ট্র ওপেনে আজ দারুণ খেলা উপহার দিয়েছেন খেলোয়াড়রা। ফাইনাল রাউন্ডের অপেক্ষায় আছি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫