Skip to content

পাক সেনাবাহিনীর গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক ॥

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত বাহিনীর পোস্ট ধ্বংস করেছে এবং এতে ৫ ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান বাহিনী। তবে পাক বাহিনীর এ দাবি অস্বীকার করেছে ভারতীয় বাহিনী।

স্থানীয়দের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, বুধবার আজাদ কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে এক বালকসহ দুইজন নিহত এবং ১৩ জন আহত হন।

পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, এতে এক সেনাও নিহত হন। এরপর পাকিস্তান বাহিনী পাল্টা আক্রমণ চালালে ৫ ভারতীয় সেনা নিহত হন এবং তাদের পোস্ট ধ্বংস হয়ে যায়। ভারত সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে পাকিস্তান এভাবে পাল্টা আক্রমণ চালাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫