Skip to content

‘নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের জন্য দুঃসংবাদ’

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিল পাসের প্রতিক্রিয়ায় ক্রেমলিন একে দু’দেশের সম্পর্কের জন্য দুঃসংবাদ বলে বর্ণনা করেছে।

এর জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার দ্বারপ্রান্তেও রাশিয়া পৌঁছে যাচ্ছে বলে ক্রেমলিন হুঁশিয়ার করেছে।

মার্কিন প্রতিনিধি পরিষদ মঙ্গলবার মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সর্বম্মতভাবে ভোট দিয়েছে।

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের দিক থেকে এটি বরং একটি দুঃসংবাদ। আমরা চরম অবন্ধুসুলভ একটি পদক্ষেপের ব্যাপারেই কথা বলছি।”

তিনি বলেন, নিষেধাজ্ঞার বিল আইনে পরিণত হলে এর জবাব মস্কো কিভাবে দেবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তা স্থির করবেন।

ওদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, এ পদক্ষেপে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অতলে নিমজ্জিত হচ্ছে। ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের কোনওরকম আশাই আর থাকছে না।

নিষেধাজ্ঞার বিলটিতে এখনও সিনেট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন।

কিন্তু সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব কোরকার  বুধবার বলেছেন, বিলটি অতি শিগগিরই আইনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। সূত্রঃ বিবিসি এবং বিডিনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫