Skip to content

‘এক বছরের মধ্যেই আমেরিকায় হামলার ক্ষেপণাস্ত্র তৈরি করবে উ. কোরিয়া’

আন্তর্জাতিক ডেস্ক ॥
আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে উত্তর কোরিয়ার মাত্র হয়ত আর এক বছর লাগবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এই খবরটি জানায় পার্সটুডে।

আগে যে পূর্বাভাস দেয়া হয়েছিল এবারে তার চেয়ে তিন বছর কম লাগবে বলে ধারণা দেয়া হলো। নতুন এ পূর্বাভাসে বলা হয়েছে,  এক বছরে মধ্যেই পরমাণু বোমাবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পুনরায় আবহ মণ্ডলে ঢোকার ধকল সহ্য করার মতো সক্ষম হয়ে উঠতে পারবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র।

চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং প্রথম আইসিবিএমের পরীক্ষা করেছে পিয়ংইয়ং। এ ক্ষেপণাস্ত্র আলাস্কায় পৌঁছতে পারবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এ পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার আইসিবিএম নিয়ে নতুন করে কথা উঠেছে।

অবশ্য, মার্কিন স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ঠা জুলাইয়ে যে আইসিবিএমের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া তা বিশ্বের সব জায়গায় আঘাত হানতে পারবে বলেই দাবি করেছে পিয়ংইয়ং। সূত্রঃ পার্সটুডে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫