Skip to content

শাকিবকে নিয়ে অপুর নতুন সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক ॥
সম্পর্ক নিয়ে নানা দোলাচল থাকলেও এবার শাকিবকে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান এ মুহূর্তে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো শাকিবকে নিয়েই সংসার করব। আমি চাই না এ নিয়ে কারও মনে কোনো সন্দেহের অবকাশ থাকুক বা কেউ মুখরোচক গল্প তৈরি করুক।

তিনি বলেন সম্প্রতি কিছু অনলাইন পোর্টালে খবর প্রকাশ হয় আমি নাকি শাকিব খানকে ডিভোর্স দিচ্ছি। তাত্ক্ষণিকভাবে এ ধরনের ভিত্তিহীন খবরের প্রতিবাদ করেছি। গত এপ্রিলে আমাদের সম্পর্ক ও সন্তান প্রকাশ্যে আসার পর থেকে আমাদের ব্যাপারে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। সব জায়গায় ঘুরে ফিরে একই প্রশ্ন— আমরা এক সঙ্গে কেন থাকছি না, আমার আর শাকিবের সম্পর্কের পরিণতি কী হবে। শাকিব আমাকে ছেড়ে অন্য নায়িকার সঙ্গে সম্পর্ক গড়েছে কিনা ইত্যাদি। অনেকের সন্দেহ শাকিব আর আমার মুখ দেখাদেখি হয় না। এসব প্রশ্ন আর খবরে আমি আর শাকিব দুজনই খুব বিব্রত। আমি পরিষ্কার ভাষায় জানাতে চাই— শাকিব আর আমার সম্পর্কে বিন্দুমাত্র চির ধরেনি। শাকিব অন্য নায়িকার সঙ্গে ঘুরতেই পারে। কাজ করতে গেলে শিল্পীরা একসঙ্গে থাকবে এটিই স্বাভাবিক। কেউ যদি একে বাঁকা চোখে দেখে তা তার দৃষ্টিভঙ্গির সমস্যা। সবাইকে জানাতে চাই আমরা আগের চেয়েও অনেক ভালো এবং মধুর সম্পর্কে জড়িয়ে আছি। দেশে থাকলে ও আমার বাসায় প্রায় প্রতিদিন আসে। আমিও তার বাসায় যাই। অনেকের প্রশ্ন আমি কেন আমার শ্বশুরবাড়ি থাকছি না। আসলে আমি এখন শারীরিক ফিটনেস ফিরিয়ে আনতে রুটিন করে জিম, ডায়েটসহ নানা নিয়ম কানুনের মধ্যে চলছি। নিজের বাসায় এসব নিয়ে যতটা কমফোর্ট ফিল করা যায় শ্বশুর বাড়িতে তা সম্ভব নয়। শাকিব এবার কলকাতায় ছবির কাজে যাওয়ার আগের দিন বিকাল ৪টার দিকে আমার বাসায় এসে আবরামকে তার বাসায় নিয়ে গেছে। রাত ১১টা পর্যন্ত তাকে নিয়ে ব্যস্ত ও আনন্দ সময় কাটিয়েছে। আবরামকে ফিডার খাওয়াতে চেষ্টা করেছে, পারেনি। আমি রাতে গিয়ে ওকে খাইয়ে আবরামকে নিয়ে ফিরেছি। ও আবরামের জন্য এত ড্রেস আর ডলস এনেছে যে আমার ঘরটা একটা শোরুম হয়ে গেছে।

আমি আবারও বলতে চাই আমাদের সম্পর্ক যদি মন্দ হতো তাহলে যতদিন কেউ আমাদের বিয়ের কথা জানত না তখনই অন্ধকারে আমাদের বিচ্ছেদ হয়ে যেত। এখন আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। ও তার সন্তানকে দেয় সুন্দর সব খেলনা আর আমার জন্য থাকে তার বুক ভরা ভালোবাসা। আমি দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।

সূত্র : বিডি প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫