Skip to content

জাবিতে চতুর্থ দিনের মতো অবরোধ চলছে

বাংলাভূমি ডেস্ক ॥
আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে চতুর্থ দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলছে। গত তিনদিনের মতো আজও ভবনের প্রধান গেটে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে তারা। অবরোধের কারণে অফিস কক্ষে যেতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, গতকাল বিকেলে উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভায় মামলা প্রত্যাহারসহ চারদফা দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় উপাচার্যের বাসভবন ঘেরাও এবং ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইনডিপেন্ডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫