বিনোদন ডেস্ক ॥
ফোনে অশালীন প্রস্তাব দেওয়ায় অজ্ঞাতপরিচয় কলারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন তিনি। কোয়েনার অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরেই একটি অজানা নম্বর থেকে বার বার তার কাছে মোবাইলে ফোন আসছিল। ধরলেও কোন কথা শোনা যায়নি। তবে গত শনিবার, ফোন ধরতেই তাকে আপত্তিকর প্রস্তাব দেয় ওই ব্যাক্তি। কোয়েনা বলেন, তার কাছে ওই কলার জানতে চান রাত্রিযাপনের জন্য কত টাকা নিতে চান নায়িকা। এছাড়াও আরো অশালীন কথা বলেন ওই ব্যাক্তি। বেশ কিছু ক্ষণ অভিনেত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর অপর প্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হয়। এর পরই মুম্বাইয়ের ওশিয়াড়া পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন কোয়েনা। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। ভারতীয় দ-বিধির ৫০৯ ধারায় মহিলাদের প্রতি অশালীন মন্তব্য, কুরুচিকর প্রস্তাবের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ফোন নম্বর ধরে অভিযুক্তকে খোঁজার করার চেষ্টা হচ্ছে।
ফোনে অশালীন প্রস্তাব, থানায় অভিযোগ অভিনেত্রী কোয়েনার
আপডেট :August 3, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
