বিনোদন ডেস্ক ॥
অভিনেত্রী হিসেবেই সবাই তাকে চেনে। অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই পেয়েছেন তারকাখ্যাতি। নাটকে অভিনয় করার পাশাপাশি মুখ দেখিয়েছেন চলচ্চিত্রে। অভিনয়ের বাইরেও রয়েছে তার আরও একটি গুণ। আর তা হলো তিনি গান গাইতে পারেন। এর আগেও তিনি গান গেয়েছেন।
৩ আগস্ট তার গাওয়া ও লেখা নেশা নামের একটি গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেল। এই মিউজিক ভিডিওতে বেশ বোল্ড ভাবেই উপস্থিত হয়েছেন কুসুম। হৃদয় খানের কম্পোজিশনে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক শুভ্র খান ও শ্রাবণী।
