Skip to content

দায়রা আদালতেও আদিলুরের জামিন নাকচ

স্টাফ রিপোর্টার ॥ অধিকার সম্পাদক আদিলুর রহমানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সোমবার শুনানি শেষে জামিন নাকচের এ আদেশ দেন ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন । সিএমএম আদালতের জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে এ জামিন আবেদন করা হয়েছিল।
গত ৫ মে হেফাজতের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬১ জন নিহতের ‘মিথ্যা তথ্য’ প্রচার করায় অধিকার সম্পাদক আদিলুরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ও (২) ধারা এবং দণ্ডবিধির ৫০৫ ‘সি’ ও ‘ডি’ এবং ৫০৫ ‘এ’ ধারায় অভিযোগ দাখিল করা হয়।
গত ৪ সেপ্টেম্বর এ অভিযোগে আদিলুর ও এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর গত ৫ সেপ্টেম্বর মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে গত ১০ আগস্ট আদিলুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর ১১ আগস্ট আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে হাইকোর্ট রিমান্ডের আদেশ স্থগিত করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫