Skip to content

প্রধানমন্ত্রী কুড়িগ্রাম যাচ্ছেন রোববার

স্টাফ রিপোর্টার ॥

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আগামী রবিবার (২০ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রধানমন্ত্রী রাজারহাট উপজেলার ভিবিন্ন এলাকা পরিদর্শন করবেন। এদিকে, কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রীর সফরের আগেই শুক্রবার (১৮ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুড়িগ্রাম সফর করবেন।

উল্লেখ্য, গত বছর ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫