Skip to content

ফের ট্রেন লাইনচ্যুত : আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক ॥

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ফের একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। চার দিনের মাথায় ভারতের উত্তর প্রদেশে আবারও ট্রেন লাইনচ্যুত হয়েছে।

আজ বুধবার কৈফিয়ত এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়, এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনটি দিল্লি থেকে উত্তর প্রদেশের আজমগড়ে যাতায়াত করে। মধ্যরাতে ট্রেনটি প্রদেশের পাটা ও আচালদা রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগর শহরের খাউতলী এলাকায় কালিঙ্গা উতকল এক্সপ্রেস নামে আরেকটি ট্রেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ১৪টি বগি লাইনচ্যুত হওয়ার ওই ঘটনায় অন্তত ২৩ জন নিহত হন। আহত হন আরও ৪০০ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫