Skip to content

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি চলছে

স্টাফ রিপোর্টার ॥

শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে দেশের বিভিন্ন রেলস্টেশনে পবিত্র ঈদুল আজহার ঈদ পরবর্তী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ৩ সেপ্টেম্বরের ঈদ ফিরতি যাত্রীদের জন্য অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি শুরু হয়।

এছাড়া ক্রমান্বয়ে ২৬, ২৭, ২৮ ও ২৯ আগস্ট পাওয়া যাবে ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট। পবিত্র ঈদুল আজহার ৫ দিন পূর্বে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। তবে আগামী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।

ঈদের আগে ও পরে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ট্রেন ঈদের পূর্বে চার দিন ও ঈদের পরে সাত দিন চলবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫