Skip to content

শেষ পর্যন্ত মিমির কাছেই ফিরছেন রাজ!

বিনোদন ডেস্ক ॥

নতুন প্রেমিকা বদলে ফের সাবেক প্রেমিকার কাছে ফেরত যাচ্ছেন টালিউডের নির্মাতা রাজ চক্রবর্তী। জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে তার প্রেম ছিল ওপেন সিক্রেট। কিন্তু হঠাৎ জনপ্রিয় এ নায়িকাকে ছেড়ে শুভশ্রীর প্রেমে ডুব দিয়েছিলেন এ নির্মাতা। কিন্তু সেই প্রেমের সম্পর্ক খুব একটা সুখের হয়নি।

শোনা যাচ্ছিলো রাজের সঙ্গে বিচ্ছেদের কষ্ট সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শুভশ্রী। কিন্তু ওই সংবাদ প্রকাশের পর নায়িকা নিজেই ফেসবুক লাইভে এসে তিনি এমন কিছুই করেননি বলে দাবি করেন। অন্যদিকে রাজের সঙ্গে বিচ্ছেদের পর মিমি নিরব ভূমিকায় পালন করছিলেন।

রাজ-মিমির যখন সম্পর্ক শুরু হয়েছিল তখন যেমন বিষয়টা বহুচর্চিত ছিল তেমনই তাদের বিচ্ছেদ নিয়ে হয়েছে বহু গুঞ্জন। তবে ফের বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ-মিমিকে বেশ ঘনিষ্ঠ হয়ে সময় কাটাতে দেখা গেছে। বহুক্ষণ একসঙ্গে অনুষ্ঠানও দেখেছেন দু’জনে। আর এ ঘটনার পরই নিন্দুকেরা শুরু করে দিয়েছে তাদের কাজ। তবে কি এই ঘনিষ্ঠতার মানে ফের সম্পর্কে জড়াতে চলেছেন দু’জনে। তবে এই বিষয় নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫