Skip to content

ভণ্ড ও ধর্ষক বাবার আসনে এবার মেয়ে হানিপ্রীত!

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিমের ফেলে যাওয়া আসনে কে বসবে? বাবার ভক্তদের মনে উঁকি দিচ্ছে এখন সেই প্রশ্ন। ধর্ষণ কাণ্ডে সোমবার রাম রহিমকে ২০ বছরের সাজা শুনিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। আর এদিনই ডেরা সাচার প্রধান পদে নাম উঠতে শুরু করেছে রাম রহিমের পালক কন্যা হানিপ্রীত ইনসানের। শোনা যাচ্ছে রাম রহিমের আসনে বসতে চলেছেন হানিপ্রীতই।

২০০২ সালে দুইটি ধর্ষণের ঘটনায় গত জুম্মাবারই বাবা রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তখন থেকেই বাবার সর্বক্ষণের সঙ্গী হানিপ্রীত। সোমবারও রাম রহিমকে আদালতে নিয়ে আসার সময় সঙ্গে ছিলেন এই মহিলাই। কিন্তু কে এই হানিপ্রীত? জানা গিয়েছে, প্রিয়াঙ্কা তানেজা ওরফে হানিপ্রীত ইনসান বাবা রাম রহিম সিংয়ের পালিত কন্যা। ২০০৯ সালে তাঁকে দত্তক নেয় গুরমিত। ভারতের হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা ছিলেন হানিপ্রীত। ১৯৯৮ সালে পঞ্চকুলার বিশ্বাস গুপ্তার সঙ্গে বিয়ে হলেও ২০১১ সালে দুই জনের বিবাহ-বিচ্ছেদ ঘটে। পরে বিশ্বাস গুপ্তা অভিযোগ আনেন রাম রহিমের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে হানিপ্রীতের। যদিও সেই অভিযোগ দ্রুতই চাপা পড়ে যায়। উলটোদিকে, বিশ্বাস গুপ্তার বিরুদ্ধে পণ নেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন হানিপ্রীত। এরপরই ডেরা সাচায় থাকতে শুরু করেন হানিপ্রীত।

জানা গিয়েছে, বাবা রাম রহিম সিংয়ের সবচেয়ে কাছের এই হানিপ্রীত। সিরসায় ডেরার প্রধান কার্যালয়ে খুবই প্রভাবশালী তিনি। তাঁর কথায় গুরমিত রাম রহিমের কথা বলেই মনে করা হয়। এমএসজি-র দু’টি সিরিজে রাম রহিমের সঙ্গে দেখা গিয়েছে হানিপ্রীতকেও। এছাড়া সোশ্যাল মিডিয়াতে নিজেকে “পাপা’জ অ্যাঞ্জেল” নাম দিয়েছেন তিনি। কানাঘুষো খবর, নিজেকে শিষ্যদের সামনে গুরমিত রাম রহিমের উত্তরসূরী হিসেবেও ঘোষণা করেছেন তিনি। সবদিক বিচার করে বলাই যায়, সব ঠিক থাকলে ভণ্ড এবং ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের ফেলে যাওয়া আসনে বসতে চলেছেন হানিপ্রীত ইনসানই।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫