Skip to content

কলকাতায় আনুশকার ছবির শুটিংয়ে দুর্ঘটনা

বিনোদন ডেস্ক ॥
কলকাতায় আনুশকা শর্মা অভিনীত ও প্রযোজিত ছবির শুটিংয়ে এক দুর্ঘটনায় একজন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। এরপর পরই শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার অদূরে লেদার কমপ্লেক্স থানার কোরোলবেড়িয়ার কালীতলা এলাকায়। গত কয়েকদিন ধরেই কলকাতা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় আনুশকা শর্মার ‘পরী’ ছবির শুটিং চলছে। কিন্তু মঙ্গলবার ছবির শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইউনিট সদস্যের মৃত্যু হয়েছে। মুম্বই থেকে আসা ওই টেকনিশিয়ানের নাম শাহ আলম। দুর্ঘটনার সময় সেটে ছিলেন আনুশকা শর্মা ও পরমব্রত চট্টোপাধ্যায়। মর্মান্তিক এই দুর্ঘটনার পরেই শুটিং প্যাক অ্যাপ করে দেয়া হয়েছে। ‘পরী’ ছবির নায়িকার পাশাপাশি এই ছবির প্রযোজকও আনুশকা। ছবির পরিচালক প্রসিত রায়। সংগীত পরিচালনায় রয়েছেন অনুপম রায়। আনুশকা-পরম ছাড়াও ছবিতে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবির কলকাতা পর্বের শুটিং হয়েছে বাসন্তী হাইওয়েতে ভোজেরহাট পেরিয়ে বেশ কয়েকটি জায়গায়। শুটিং হয়েছে কলকাতার বসু বাটি ও ময়দান চত্বরেও। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কলকাতায় ছবিটির শুটিং হওয়ার কথা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫