Skip to content

রচতুর্থ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে অজিরা

স্পোর্টস ডেস্ক ॥ কার্ডিফে পাঁচ ম্যাচের ন্যাটওয়েস্ট সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী অস্ট্রেলিয়া। শেষ খরব পাওয়া পর্যন্ত সফরকারীরা ৪ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে।

বৃষ্টির কারণে প্রথম ও তৃতীয় ওয়ানডে পণ্ড হওয়ায় সিরিজে এখন দু’দলের সামনে জটিল সমীকরণ। সিরিজ জিততে হলে স্বাগতিক ইংল্যান্ডকে জয় তুলে নিতে হবে বাকি দুটি ম্যাচেই।

অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা। তাই আর একটি ম্যাচে জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

দু’দলের জন্যই তৃতীয় প্রতিপক্ষ বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় না পড়লে বাকি দুটি খেলায় জমজমাট লড়াই দিয়েই শেষ হবে সিরিজ। তেমন কোনো পরিবর্তন ছাড়াই আজ মাঠে নামছে দু’দল।

অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে আজকের ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজের ফলাফল নির্ধারণ করে ফেলা। অন্যদিকে ইংলিশরা চাইবে সিরিজে সমতা এনে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখা। তবে সব আশা-নিরাশার পথে বৃষ্টিই একমাত্র বাধা।

ইংল্যান্ড স্কোয়াড(সম্ভাব্য): ইয়োন মরগান(অধি.), কেভিন পিটারসেন, জনাথন ট্রট, রবি বোপারা, জোস বাটলার, মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, ক্রিস জরদান, জ্যামি ওভারটন, বোয়েড রানকিন, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল ও লুক রাইট।

অস্ট্রেলিয়া স্কোয়াড(সম্ভাব্য): মাইকেল ক্লার্ক(অধি.), জর্জ বেইলি(সহ.অধি), নাথান কার্টলার নাইল, জেমস ফকনার, ফাহাদ আহমেদ, অ্যারোন ফিঞ্জ, জোস হ্যাজেলহুড, ফিলিপ হিউজেস, মিশেল জনসন, ক্লিন্ট ম্যাকাই, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম ভোগস, ম্যাথু ওয়েড এবং শেন ওয়াটসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫