Skip to content

মুসা বিন শমসেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥

ধনকুবের, বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ওরফে প্রিন্স মুসার ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। অর্থপাচার মামলায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর তার উপর এ নিষেধাজ্ঞা জারি করেছে।

অর্থপাচারের অভিযোগে গত ৩১ জুলাই তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুল্ক গেয়েন্দা ও তদন্ত অধিদফতর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অধিদফতরের সহকারী পরিচালক শাহীদুজ্জামান সরকার স্বাক্ষরিত এক পরিপত্রে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেই লক্ষে পরে পরিপত্রটি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মুসা বিন শমসেরের বিরুদ্ধে বৈধ সম্পদ অর্জন ও বৈধ কাগজপত্র ছাড়া বিলাসবহুল গাড়ি ক্রয়সহ একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এই তদন্তের স্বার্থে মুস বিন শমসেরকে দেশে থাকা প্রয়োজন। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেই জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫