লাইফস্টাইল ডেস্ক ॥ নারী ও পুরুষের অনেকেই প্রতারণা করে থাকেন। প্রতারণার কৌশল গ্রহণকারী ব্যক্তিরা আসলে নিজেদের সুখী মনে করে থাকেন। তবে সেই প্রতারণায় অন্যের অনিষ্ট হয়েছে, এমনটা মনে হলেই তাঁদের অনুশোচনা শুরু হয়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, হার্ভার্ড ইউনিভার্সিটি, লন্ডন বিজনেস স্কুল এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া পরিচালিত যৌথ এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এক হাজার ব্যক্তির অংশগ্রহণে সম্পন্ন ওই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে জার্নাল অব পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে। এতে বলা হয়, অঙ্ক বা যুক্তিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে যাঁরা প্রতারণায় আশ্রয় নেন, তাঁরা নিজেদের তুলনামূলক সুখী বোধ করেন। তবে এ সংক্রান্ত পূর্ববর্তী গবেষণায় অবশ্য বিপরীত ফলাফল পাওয়া গিয়েছিল। ইনডিপেন্ডেন্ট।
প্রতারনার সুখ
আপডেট :September 16, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
