Skip to content

আত্মঘাতী গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক ॥

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে স্পোর্টিং লিসবনের মাঠে কষ্টের এক জয় পেয়েছে বার্সেলোনা। আত্মঘাতী গোলের সুবাদে পর্তুগীজ দলটিকে তারা হারিয়েছে ১-০ ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এটা বার্সার দ্বিতীয় জয়।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও বারবার চেষ্টায় গোলের দেখা পায়নি বার্সা। ২৮ মিনিটে লুইস সুয়ারেজের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লিসবন গোলরক্ষক রুই পাত্রিসিওর। এর কিছু পরই সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বার্সা সুপারস্টারের হেড সহজেই আটকে দেন পাত্রিসিওর।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে হতাশা কাটে বার্সোলোনার। মেসির নেয়া ফ্রি-কিক সুয়ারেসের মাথায় লেগে বেরিয়ে যাচ্ছিল। লিসবন ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়াতেস সেটা ফেরাতে গিয়ে ঢুকিয়ে দেন নিজেদেরই জালে।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হবার পাঁচ মিনিট আগে বার্সোলোনার হয়ে সহজ একটি সুযোগ পেয়েছিলেন পাউলিনহো। কিন্তু বদলি হিসেবে খেলতে নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার সে সুযোগ কাজে লাগাতে পারেননি।

‘ডি’ গ্রুপের অপর ম্যাচে গঞ্জালো হিগুয়েন ও মারিও মানজুকিচের গোলে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। কষ্টে জয় পেলেও দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষেই আছে বার্সেলোনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫