Skip to content

‘শেখ হাসিনা সারা বিশ্বের বিপন্ন মানুষের নেত্রী’

স্টাফ রিপোর্টার ॥

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের নেত্রী নন, তিনি সারাবিশ্বের বিপন্ন মানুষের নেত্রী। মানবতার সেবায় যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন তাতে বিশ্ব নেতারা তার প্রশংসায় পঞ্চমুখ।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রিকশা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটি বন্যা ও দরিদ্রপীড়িত মানুষে র মধ্যে রিকশা ও ভ্যান বিতরণের কর্মসূচি গ্রহণ করে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যণ সম্পাদক সুজিত নন্দী রায়ের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও মহানগরের শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, নেত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জন্মদিনের সব আনন্দ উৎসব বাতিল করেছে। শেখ হাসিনার নির্দেশে জন্মদিন ধুমধাম করে পালন করতে যে টাকা খরচ হতো সে টাকা দরিদ্রপীড়িত রোহিঙ্গাদের মধ্যে বিলিয়ে দেয়া হবে।
ত নন্দী রায়।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫