Skip to content

বাবা হতে চলেছেন সালমান!

বিনোদন ডেস্ক ॥

সালমান খান কবে বিয়ে করবেন, সে বিষয়ে তাঁর অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এখনও পর্যন্ত সালমানের বিয়ের কোনও খবর নেই। তবে বিশেষ সূত্রে খবর, শীঘ্রই সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন এই বলিউড তারকা।

ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ সহ অনেক নায়িকার সঙ্গেই সলমনের সম্পর্কের কথা জানা গিয়েছিল। কিন্তু তাঁদের কারও সঙ্গেই শেষপর্যন্ত আর বিয়ে হয়নি সালমানের। শেষবার শোনা গিয়েছিল, তিনি বিয়ে করতে চলেছেন লুলিয়া ভান্তুরকে কিন্তু লুলিয়ার সঙ্গেও সালমানের বিয়ে হয়নি। সালমান একাধিকবার বলেছেন, তাঁর বিয়ে করার কোনও ইচ্ছা নেই। তবে নিজের সন্তান চান। সেই কারণেই সারোগেসির মাধ্যমে বাবা হতে চলেছেন সালমান।

১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১১। এই রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত সালমান। এছাড়া রেম ডি’সুজার পরবর্তী ছবি রেস ৩-তেও কাজ করবেন তিনি। কিছুদিন পরেই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫