Skip to content

একসঙ্গে পার্টি করলেন প্রভাস-অনুষ্কা

বিনোদন ডেস্ক ॥

‘বাহুবলী’ মুক্তির পর থেকেই প্রভাস-অনুষ্কা জুটির জনপ্রিয়তা তুঙ্গে। তাঁদের সবসময়ই এক সঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁদের ফ্যানরা। একসময় প্রভাসের সঙ্গে ‘সাহো’-তে অনুষ্কাকে দেখা যাওয়ার কথা উঠলেও তা খারিজ হয়ে যায়।

র্তমানে প্রভাসের সঙ্গে ‘সাহো’তে কাজ করছেন শ্রদ্ধা কাপুর। সে যাইহোক, বহুদিন বাদে ফের একবার প্রভাসের সঙ্গেই প্রকাশ্যে এলেন অনুষ্কা। বাদ গেলেন না প্রভাস-অনুষ্কার ঘনিষ্ঠ বন্ধু রানা দাগ্গুবাতি। সঙ্গে দেখা গেল বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকেও। একেবারে হায়দরাবাদি খানাপিনার সঙ্গে পার্টি করতে দেখা গেল তাঁদের।

প্রসঙ্গত ৯০-এর দশকে বলিউড ডিভা রবিনা ফের কামব্যাক করেছেন ‘মাত্র‘ সিনেমার হাত ধরে। এই ফিল্মে রবিনার অভিনয় প্রশংসিতও হয়েছে। দক্ষিণী সুপারস্টার প্রভাস-অনুষ্কা ও রানার সঙ্গে পার্টির ছবি রবিনা নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন।

 

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫