Skip to content

গাজীপুরে ওয়াশিং কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় জেনেসিস ওয়াশিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর দু’টার দিকে আগুনের সূত্রপাত হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন এ তথ্য জানান। কারখানাটিতে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় ওয়াশ করা হয় বলে জানা গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির বলেন, ‘জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা করে বিকাল সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’ আগুনের কারণ ও হতাহতের প্রকৃত সংখ্যা এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এ ব্যাপারে কারখানার সহকারী ম্যানেজার হুমায়ূন কবির জানান, দুপুর দু’টার দিকে এক তলা টিনশেড কারখানাটিতে আগুন লাগে। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের ঘটনাতে কারখানায় ওয়াশিংয়ের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের পোশাক পুড়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫