আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হোটেল বে মান্দালাই কাসিনোর পাশের একটি কনসার্টে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল বে মান্দালাই কাসিনোর কাছে গোলাগুলির খবর পাওয়ার পর অন্তত এক বন্দুকধারীকে খোঁজার কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় রবিবার (১ অক্টোবর) মধ্যরাতে ওই ঘটনার পরপরই কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, গুলির ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো অন্তত ২৪ জন।
