Skip to content

এবার ভারতীয় ছবিতে দেখা যাবে মিয়া খলিফাকে

বিনোদন ডেস্ক ॥

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্নস্টার তিনি। এখন আর পর্ন সিনেমায় তাকে দেখা যায় না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই অ্যাকটিভ লেবাননি বংশোদ্ভূত এই আমেরিকান। বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যা, তিনি মিয়া খলিফা।

ইনস্টাগ্রামে নিয়মিত ছবি-ভিডিও আপলোড করেন এই সেলিব্রেটি। প্রকাশের অল্প সময়ের মধ্যে সেসব ভাইরালও হয়ে যায়। মিয়াকে নিয়ে মিডিয়ারও আগ্রহের কমতি নেই। তাই এবার রূপালি পর্দায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে মিয়া খলিফার। সেটাও আবার ভারতীয় কোনো সিনেমায়।

মালয়ালম ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবেক এই পর্নস্টারের। শোনা গেছে, মালয়ালম ছবি ‘চুংকজ’-এর সিক্যুয়ালে দেখা যাবে মিয়া খলিফাকে। এ বিষয়ে ছবির পরিচালক ওমর লুলু জানান, মিয়া খলিফার সঙ্গে তার কথা হয়েছে। সব ঠিক থাকলে ‘চুংকজ ২ ছবিতে আইটেম গানে থাববেন তিনি। এছাড়াও বিশেষ চরিত্রেও দেখা যেতে পারে মিয়াকে। সেটা চিত্রনাট্যের ওপর নির্ভর করে।

অ্যাডাল্ট কমেডি ‘চুংকজ’-এর কাহিনিতে ইঞ্জিনিয়ারিং কলেজের পড়তে আসে একটি মেয়ে। তাকে কেন্দ্র করে চার বন্ধুর টানাপোড়েন। ২০১৭ সালের আগস্ট মাসে মুক্তি পাওয়া সিনেমাটি আছে সুপারহিটের তালিকায়। এরই সিক্যুয়াল আনছেন ওমর। মিয়া ছাড়াও ছবিতে থাকছেন অভিনেত্রী হানি রোজ। চবির অন্য আর্টিস্টদের এখনও ঠিক করা হয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫