Skip to content

নিউইয়র্কের পর এ বারকলোরাডোর ওয়ালমার্টে গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক ॥

ডেনভারের শহরতলিতে একটি ওয়ালমার্ট বিপণীর মধ্যে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার এ ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনায় কে বা কারা জড়িত তা নিয়ে বিস্তারিত ভাবে জানায়নি পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গুলিচালনার ঘটনা ঘটে। ডেনভারের উত্তর-পশ্চিমের শহরতলি থর্নটনে ওই ডিপার্টমেন্টাল স্টোরের ঘটনায় নিহত হয়েছেন দু’জন। গুরুতর আহত এক মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গোটা পরিস্থিতি এখনও স্পষ্ট নয় বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন থর্নটনের এক শীর্ষ পুলিশ আধিকারিক ভিক্টর আভিলা।

কলোরাডোর থর্নটন এলাকা ডেনভারের থেকে ১৬ কিলোমিটার দূরে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এলাকাটিতে অনেক গোলাগুলি হয়েছে। তবে দেশটির পুলিশ জানিয়েছে, এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তাদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা চলছে।

নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে গত মাসে এক বন্দুকধারীর গুলিতে ৫৮ জন নিহত হয়। এই মাসের এক জরিপ বলা হযেছে, যুক্তরাষ্ট্রে বছরে ৩৩ হাজারেরও বেশি গোলাগুলির ঘটনা ঘটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫