Skip to content

শাহজালালে ৬৩৫ কার্টন সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ হাওয়া এসব পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস।

গতকাল সোমবার দিবাগত রাতে জেদ্দা থেকে আসা ‘এসভি -৮০২’ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৬৩৫ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেন শুল্ক কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই যাত্রীর একজনের নাম মোহাম্মদ লোকমান। বাড়ি চট্টগ্রামে। অপর যাত্রী বিল্লাহ হোসেনের (৩৭) বাড়ি চাঁদপুরে।

তিনি বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫