Skip to content

গাজীপুরে কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পলিব্যাগ ম্যানোফেকচারিং কোম্পানি লিমিটেড নামের এই কারখানার এইচ আর কমপ্লাইন্স ম্যানেজার মো. এনামুল হক হাওলাদার জানান, কারখানার একতলা শেড ভবনে হিটিং মেশিনের পাওয়ার কন্ট্রোলার ডিভাইজ থেকে আগুন লাগে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে পুড়ে কারখানার মেটাল বাটন, জিপার ও ক্যামিকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশনে ফেরত আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫