Skip to content

কালিয়াকৈরে অপহৃত শিশু উদ্ধার : গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহৃত শিশুকে সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী ইসমাইল হোসেনকেও (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল সিরাজগঞ্জের এনায়েতপুরের খামারগ্রাম এলাকার ময়দান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার পাশাগেট এলাকার আব্বাস মল্লিকের বাড়ির ভাড়াটিয়া ইসমাইল সোমবার দুপুরে শিশুটিকে অপহরণ করেন। ওই সময় তার বাবা-মা কাজে ছিলেন।

পরে ইসমাইল ও তার সহযোগীরা মোবাইলে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন।

এ ঘটনায় শিশুটির বাবা শাহীন সিকদার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫