স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরুন পশ্চিমপাড়া খালেকেরটেক থেকে মাথাবিহীন অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ওই এলাকায় একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মনিরুজ্জামান খান বলেন, কাপাসিয়ার তরুন পশ্চিমপাড়া খালেকেরটেক এলাকায় মস্তক বিহীন ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতরে পরনে কালো রংয়ের প্যান্ট, কালো ফুল হাতা গেঞ্জি, হলুদ-সাদা সোয়েটার, কালো জুতা ও হাত মোজা রয়েছে। নিহত যুবকের মাথা খোঁজা হচ্ছে এবং নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
