Skip to content

‘জিরো’: বামন শাহরুখের প্রথম ঝলক

বিনোদন ডেস্ক ॥

বামন হয়ে নতুন ছবি নিয়ে আসছেন শাহরুখ খান। এমন খবর চাউর হয়েছে গত বছর শেষের দিকে। তখন শ্যুটিং শুরুর খবর এলেও জানা যায়নি ছবিটির নাম।

নতুন বছরের শুরুতেই ছবিটির ফার্স্ট লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। সঙ্গে জানা গেলো ছবিটির নাম ‘জিরো’। এতে কিং খানের সঙ্গে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

সুপারস্টার হিরোকে দর্শক ও ভক্তরা পাচ্ছেন ‘জিরো’ রূপে! তবে সে জন্য অপেক্ষা করতে হবে চলতি বছর ২১ ডিসেম্বর পর্যন্ত।

ছবিটির পরিচালনা করছেন আনন্দ এল রাই। শাহরুখের চরিত্রটি বর্ণনা করার জন্য টিজারটিতে তিনি একটি মজার গানে পাগল, ধোঁকাবাজ, আশিকের মতো মজার কিছু শব্দ জুড়ে দেন। ১ মিনিটের টিজারে শাহরুখের পাগলামো নাচ দর্শককে বেশ আনন্দ দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে এ বছরের আলোচিত ছবির একটি হতে যাচ্ছে ‘জিরো’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫