Skip to content

বছরের প্রথম দিনে ছেলের মা সুনিধি

বিনোদন ডেস্ক ॥

বছরের শুরুতেই ভক্তদের খুশির খবর দিলেন সুনিধি চৌহান। পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা।

সোমবার (১ জানুয়ারি) মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন সুনিধি চৌহান ও ঋতেশ সোনিক দম্পতি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুরিয়া হাসপাতালের পরিচালক ভূপেন্দ্র অবস্থি। তিনি জানান, ‘মা এবং বাচ্চা দু’জনেই সুস্থ রয়েছেন।’

২০১২ সালে সংগীত পরিচালক ঋতেশ সোনিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সুনিধি চৌহান। ২০১৭ সালের আগস্টে মা হওয়ার খবরটি সকলকে জানিয়েছেন এই গায়িকা।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫