Skip to content

গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় রুবেল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকার জসিম মোল্লার ছেলে।

সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল হাই জানান, সকালে ট্রাকযোগে রুবেল মোল্লা ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় হোতাপাড়া এলাকায় পৌঁছালে অন্য আরেকটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যান। ধারণা করা হচ্ছে তিনি ওই ট্রাকের চালক কিংবা সহকারী ছিলেন।

মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫