Skip to content

ইজতেমায় অংশ নেবেন না মাওলানা সাদ

স্টাফ রিপোর্টার ॥
বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না ভারতের দিল্লির তাবলীগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভী । ঢাকায় তার আগমন নিয়ে রাজপথে মুসল্লীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও তীব্র বিতর্ক সৃষ্টি হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছিল তাবলীগের আয়োজক ও মুরব্বীদের। তারা সরকারের কাছে এব্যাপারে তাদের বক্তব্য জানিয়ে দিয়েছেন। এরপরই ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, মাওলানা সাদ ইজতেমায় অংশ নিচ্ছেন না।

মাওলানা সাদ কান্ধলভী বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তিনি সরাসরি ভারত থেকে রওনা না দিয়ে ব্যাংক হয়ে ঢাকায় আসার পর তার আগমনের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ হওয়ার কারণে বিমানবন্দরে কয়েক ঘন্টা আটকে থাকেন। এরপর পুলিশ প্রহরায় কাকরাইল মসজিদে পৌঁছান। অন্যদিকে বাংলাদেশে প্রবেশ না করে তাকে নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে বিমানবন্দর চত্বর, সড়ক সহ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ অব্যাহত রাখে তাবলীগের একাংশের সমর্থক মুসল্লীরা। বৃহস্পতিবার সকালে ফের তারা সড়কে নেমে বিক্ষোভ করতে থাকে এবং এক পর্যায়ে কাকরাইল মসজিদ অভিমুখে অগ্রসর হলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫