Skip to content

মঙ্গলবার কূটনৈতিকদের সঙ্গে খালেদার জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেল ৪টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের চলমান রাজনীতি ও বিএনপি চেয়ারপারসনের রায় নিয়ে কূটনৈতিকদের সঙ্গে আলাপ আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে বিএনপির কূটনৈতিক উইংয়ের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, তিনি বৈঠকের বিষয়ে কিছুই জানেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫