Skip to content

টঙ্গীতে কারখানার মেশিনে ওড়না পেঁচে পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : টঙ্গীর সাতাইশ এলাকায় পোশাক কারাখানায় কাজ করার সময় মেশিনে ওড়না পেঁচে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ভোরে টঙ্গীর খাঁপাড়া রোডের একটি পোশাক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সনিয়া আক্তার (২২)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার বেলায়েতপুর গ্রামের মো. আব্দুল বাতেনের মেয়ে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার ভোর রাতে কারখানায় কাজ করার সময় ছনিয়ার ওড়না মেশিনের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ্ মাস্টার সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ওসি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫