Skip to content

রাজশাহীতে বিস্ফোরকসহ ৩ জেএমবি সদস্য আটক

রাজশাহী প্রতিনিধি ॥
রাজশাহীর তানোরে বিস্ফোরকসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫।

র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তাদের আটক করা হয়। বর্তমানে তাদের র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫