Skip to content

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

বাংলাভূমি ডেস্ক॥
বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক সোমবার এ কথা জানিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ডুজাররিক বলেন, নির্বাচন তা বাংলাদেশ অথবা যেকোনো দেশেই হোক না কেন, অবাধ ও সুষ্ঠুভাবে হতেই হবে।

একই দিনে আবারও মিয়ানমার সরকারের প্রতি রাখাইন রাজ্যে মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সুইজারল্যান্ডের জেনেভায় এক সাধারণ সভায় অ্যান্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার আহ্বান জানান। সূত্র: এনটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫